সম্মানিত অভিভাবকবৃন্দ,
আগামী ১লা ফেব্রুয়ারি, রবিবার থেকে
জামিয়া মাহমুদিয়া হামিদনগর আয়োজন করতে যাচ্ছে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।
হিফজ সমাপনী ছাত্রদের জন্য “কিতাব বিভাগে ভর্তি সহায়ক কোর্স”।
প্রতি বছর দেখা যায়, অনেক হাফেজ ছাত্র পূর্বে উর্দু, ফারসি, ইংরেজি ও গণিত যথাযথভাবে অধ্যয়ন না করার কারণে কিতাব বিভাগে ভর্তি হয়ে পড়াশোনায় ভীষণ কষ্টের মুখোমুখি হয়। ফলস্বরূপ, অনেকে বছরের মাঝপথেই পড়াশোনা থেকে ঝরে পড়ে, যা অত্যন্ত দুঃখজনক।
এই বাস্তবতা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ।
আপনার সন্তান কিংবা আশপাশের সদ্য হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের জন্য এই কোর্স হতে পারে কিতাব বিভাগে সঠিক ও সুদৃঢ়ভাবে প্রবেশের সর্বোত্তম প্রস্তুতি।