জামিয়া মাহমুদিয়া হামিদনগর

হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩
হামিদনগর, বাহুবল, হবিগঞ্জ
স্থাপিতঃ ২০০০ ঈসায়ী
EIIN: ০০২১৩

ভর্তি তথ্য-১৪৪৭-৪৮হি. / ২০২৬-২৭ ইং. শিক্ষাবর্ষ

ভর্তি তথ্য:

আগামী ১৪৪৭-৪৮হিজরী/ ২০২৬-২৭ ইংরেজী শিক্ষাবর্ষে ভর্তি শুরু হবে: ৫ শাওয়াল ১৪৪৭ হি./ ২৫ মার্চ ২০২৬ ইং. রোজ বুধবার। ভর্তিচ্ছু সকল ছাত্রকে ভর্তি ফরমে বর্ণিত ও কর্তৃপক্ষ প্রনীত শর্তাবলীতে উত্তীর্ণ হতে হবে।

ভর্তির নিয়ম:

  • জামিয়ার অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ভর্তি ফরম পূর্ণ করে অপর পৃষ্ঠায় বর্ণিত সকল নিয়ম-কানুন পড়ে তা মান্য করার অঙ্গীকারমূলক স্বাক্ষর করতে হবে।
  • ফরমের সাথে এক কপি ছবি ও জন্ম নিবন্ধনের ফটোকপি এবং পুরাতন হলে পূর্ববর্তী বছরের তথ্যবই যোগ করতে হবে।
  • তালিমাতের দপ্তর থেকে ভর্তি পরীক্ষার তথ্য সংগ্রহ করতে হবে। পুরাতন হলে পূর্ববর্তী পরীক্ষার ফলাফল যোগ করে দেওয়া হবে।
  •  ভর্তি পরীক্ষায়/পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তালিমাতের সুপারিশ গ্রহণপূর্বক এইতেমামের/পরিচালকের মঞ্জুরী গ্রহণ করতে হবে।
  • সব কাজ শেষে তালিমাতের অফিসে যাবতীয় তথ্য এন্ট্রি করিয়ে ভর্তি ফি দিয়ে ভাউচার সংগ্রহ করতে হবে।
    উল্লেখ্য: ভর্তির যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়।

ভর্তি ফি তথ্য জানতে নিচের লেখার উপর ক্লিক করুন:

ভর্তি ফি এর তালিকা ১৪৪৭-৪৮ হিঃ শিক্ষাবর্ষ

Scroll to Top